টাঙ্গাইলে লকডাউনের দ্বিতীয় দিনে মানুষের অবাধ চলাচল

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৬৮৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার যে কঠোর লকডাউন আরোপ করেছে, ১৫ এপ্রিল বৃহস্পতিবার তার দ্বিতীয় দিন চলছে। প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনে টাঙ্গাইলের বিভিন্ন সড়ক ও অলিগলিতে তুলনামূলক শিথিলভাব দেখা গেছে।

সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পুলিশের চেকপোস্টগুলো প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিন কিছুটা নমনীয়।

প্রথম দিন যেসব চেকপোস্টে পুলিশ বেশ কঠোর মনোভাব দেখিয়ে প্রায় প্রতিটি গাড়ি আটকে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সেই চিত্র খুব একটা দেখা যায়নি। তবে শহরের বিভিন্ন রাস্তায় ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয়েছে। ফলে সব রাস্তায় চলাচল করা যাচ্ছে না। এই কঠোর লকডাউনের প্রথমদিন পহেলা বৈশাখের ছুটি থাকায় সবকিছু বন্ধ ছিল। ফলে মানুষ ঘর থেকে বের হয়েছিল কম। কিন্তু দ্বিতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ব্যাংক, শেয়ারবাজার, গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান খোলা রয়েছে। ফলে সকাল থেকে রাস্তায় গাড়ির চলাচলও বেড়েছে অনেক।

এছাড়া শহরের বিভিন্ন মার্কেটের কিছু কিছু দোকানগুলো সার্টার অর্ধেক খোলা রেখে ব্যবসা চালানোর চেষ্টা করেছে। তবে শহরে ক্রেতাশুণ্য থাকায় তাদের ভোগান্তি পোহাতে হয়। সরকার ‘কঠোর লকডাউন’ আরোপ করলেও ব্যাংকিং কার্যক্রম এবং শিল্প-কারখানা বিধি-নিষেধের আওতামুক্ত রেখেছে।

এ দফায় ‘কঠোর লকডাউন’ কার্যকর করতে সরকারের ১৩ দফা বিধি নিষেধে বলা হয়েছে- ‘অতি জরুরি প্রয়োজন ব্যতীত (ঔষধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনা, চিকিৎসা সেবা, মরদেহ দাফন বা সৎকার এবং টিকা কার্ড নিয়ে টিকার জন্য যাওয়া) কোনওভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। এর আগে গত (৫ থেকে ১১ এপ্রিল) পর্যন্ত বিধিনিষেধ দেয়া হয়। সেটি বাড়িয়ে পড়ে (১২ ও ১৩ এপ্রিলও) বিধিনিষেধ আরোপ করা হয়। তবে সেই বিধিনিষেধ তেমন কার্যকর হয়নি। জেলা পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে বলা হয়েছে, বুধবার (১৪ এপ্রিল) থেকে কঠোর লকডাউন কার্যকর করতে সরকার যে নির্দেশনা দিয়েছে তা বাস্তবায়নে এবার কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। এজন্য ‘মুভমেন্ট পাস’ ছাড়া কাউকে বাড়ির বাইরে আসতে দেয়া হবে না বলে পুলিশ জানিয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme