সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতিতে ২ ট্রাকের সংঘর্ষে নিহত ৩

  • আপডেট : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৭৩০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতিতে দুই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার ১৬ এপ্রিল বিকেল সাড়ে ৩টায় উপজেলার চরবাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। নিহত তিনজনের মধ্যে দুইজনের নাম জানা গেছে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রেজাউল করিম (৩৫), মো. শাহআলম (৩২)।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শফিকুর রহমান জানান, টিনভর্তি একটি ট্রাকে উঠে পাঁচজন উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। ট্রাকটি চর বাবলা এলাকায় পৌঁছালে পেছন থেকে আরেকটি ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। এতে টিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। মরদেহগুলো বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখা হয়েছে। যে ট্রাকের তিনজন মারা গেছে ওই ট্রাক আটক করা হয়েছে। অন্য ট্রাকটি পালিয়ে গেছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme