সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩ জনকে কারাদণ্ড

  • আপডেট : শনিবার, ৮ মে, ২০২১
  • ৮১৫ বার দেখা হয়েছে।

প্রতিনিধি প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে লৌহজং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ১৩টি ড্রেজার জব্দ করা হয়।

শনিবার (৮ মে)সকালে উপজেলার চরবাবলা গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— সদর উপজেলার রাবনা এলাকার ছালামের ছেলে সংগ্রাম (২৪), ধলাটেংগর গ্রামের নজরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৩০), বাসাখানপুরের জহিরুর ইসলামের ছেলে আব্দুল কুদ্দুস (২১)।

র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে সংগ্রাম ও জাহিদুল ইসলামকে ৭ দিন করে এবং আব্দুল কুদ্দুসকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়। এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme