সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঈদ কবে, জানা যাবে বুধবার

  • আপডেট : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ১৩২২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার পর আগামী বুধবার (১২ মে) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এই সভা থেকেই জানা যাবে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে কবে।

মঙ্গলবার (১১ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন।

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী বৃহস্পতিবার (১৩ মে) অথবা শুক্রবার (১৪ মে) অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪৪২ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামী ১২ মে বুধবার সন্ধ্যা সাতটায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

এছাড়া বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ এবং ৯৫৫৮৩৩৭ নম্বরে টেলিফোন ও ৯৫৬৩৩৯৭ এবং ৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme