সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতী থানায় নতুন ওসির যোগদান

  • আপডেট : সোমবার, ১৭ মে, ২০২১
  • ১২৭৬ বার দেখা হয়েছে।

মনির হোসেন, কালিহাতী :টাঙ্গাইলের কালিহাতী থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোল্লা আজিজুর রহমান।

গত রবিবার (১৬ মে) বিকেলে কালিহাতী থানার বিদায়ী ওসি সওগাতুল আলমের কাছ থেকে নবাগত ওসি মোল্লা আজিজুর রহমান দায়িত্ব ভার গ্রহণ করেন।

নবাগত ওসি আজিজুর রহমান বলেন আমার প্রথম কাজ হবে সাধারণ জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেকে উপস্থাপন করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে কালিহাতীকে একটি আদর্শ,নিরাপদ ও মডেল থানা হিসেবে প্রতিষ্ঠিত করা। এ লক্ষ্যে তিনি সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এর আগে নবাগত ওসি মোল্লা আজিজুর রহমান নরসিংদী জেলার শিবপুর থানায় ২ বছর ওসি (তদন্ত) ও ৩ বছর ওসি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি ইতিপূর্বে ২ বার জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যোগদান করেছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পোখরা গ্রামে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme