সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

  • আপডেট : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৭৭১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : পরিবারের সাথে ঈদ কাটাতে বাড়ি এসেছিলেন রেজাউল করিম (৩৪)। ঢাকার জিরানী বাজারে একটি টেক্সটাইল কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। ছুটি শেষ। কর্মস্থলে যোগ দেওয়া আর হলো না। বুধবার ১৯ মে ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার কদমতলী নামক স্থানে এক মোটরসাইকেল দূর্ঘটনায় তিনি নিহত হন।

তিনি ঘাটাইল উপজেলার গৌরাঙ্গী গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফজরের নামাজ শেষ করে স্থানীয়রা হাটাহাটি করার সময় সড়কের ওপর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিহতের পরিবার থানায় এসে লাশ শনাক্ত করে।

রেজাউল করিমের পরিবার জানায়, জিরানী বাজার ঢাকাতে একটি প্রাইভেট কোম্পানিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে তিনি কাজ করতেন। ঈদের ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন। ছুটি শেষে ভোরে মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে যোগ দেওয়ার উদ্দেশ্যে বাড়ি হতে বের হয়ে যান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme