সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সাংবাদিক রোজিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে নাগরপুরে মানববন্ধন

  • আপডেট : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৮২৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : প্রথম আলো’র সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমুলক মামলা প্রত্যাহার এবং তাঁকে শারিরীক ভাবে হেনস্তাকারী দূর্ণীতিবাজ কর্মকতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার সকালে উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উদ্যোগে উপজেলা মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নাগরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ এরশাদ মিয়ার পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আকতারুজ্জামান বকুল, নাগরপুর রিপোটার্স ইউনিটের সভাপতি মো. মন্টু মিয়া, নাগরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জসিউর রহমান লুকন ও জাতীয় সাংবাদিক সংস্থার নাগরপুর ইউনিটের সভাপতি মো. সিরাজ আল মাসুদ প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের দূর্ণীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক রোজিনা ইসলাম দূর্নীতিবাজ কর্মকর্তাদের হাতে শারিরীক ভাবে হেনস্তার শিকার হন। তাঁকে প্রায় ছয় ঘন্টা আটকে রেখে মিথ্যে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। কারাগারে পাঠিয়ে গণমাধ্যমের কণ্ঠ স্তব্ধ করার অপচেষ্টা করা হয়েছে। তাদের এই অপচেষ্টা কখনো সফল হবে না, ব্যর্থ করে দেবে সাংবাদিক সমাজ। একই সাথে সভায় সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানানো হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme