সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে মেয়াদ উর্ত্তীণ ও নকল ওষুধ বিক্রির দায়ে তিন ফামের্সীকে জরিমানা

  • আপডেট : সোমবার, ৩১ মে, ২০২১
  • ১২৩৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল শহরের রেজিষ্ট্রিপাড়া এলাকায় রেজিষ্ট্রেশনবিহীন, মেয়াদ উর্ত্তীণ ও নকল ওষুধ বিক্রির দায়ে তিন ফামের্সীকে ২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার বিকেলে টাঙ্গাইল র‌্যাব ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের রেজিষ্ট্রিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রেজিষ্টেশনবিহীন, মেয়াদ উর্ত্তীণ ও নকল ওষুধ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিনটি প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়।

টাঙ্গাইলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো: খায়রুল ইসলাম জানায়, টাঙ্গাইল শহরে রেজিষ্টেশনবিহীন, মেয়াদ উর্ত্তীণ ও নকল ওষুধ বিক্রির দায়ে মধুবন ফার্মেসী ইউনানীকে ১ লক্ষ টাকা , রিমু-শিমু ঔষধালয়কে ১ লক্ষ টাকা ও কাশেম ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ওষুধ গুলো ধ্বংস করা হয়।

এসময় টাঙ্গাইল ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালন মোছা: নার্গীস আক্তার, জেলা প্রশাসন ও র‌্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme