সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ৫ লাখেরও বেশি শিশু ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাবে

  • আপডেট : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৮৬৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। জেলার ৫ লাখ ১৫ হাজার ৮৪০ হাজার শিশুকে এই ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

শনিবার (৫ জুন) সকালে জেনারেল হাসপাতালে টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শহিদ উল্লাহ, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান, শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. নুরুল আমিন মিঞা, জেনারেল হাসপাতালের উপ পরিচালক খন্দকার সাদিকুর রহমান, জেলা বিএমএ সভাপতি সৈয়দ ইবনে সাঈদ, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার ও সিভিল সার্জন অফিসের সুপারিনটেনডেন্ট সোলায়মান হোসেন।

সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান জানান, জেলায় এবার ৫ লাখ ১৫ হাজার ৮৪০ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৯ হাজার ৪৫ শিশুর মধ্যে একটি করে নীল রঙের (১ লাখ আই.ইউ) ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৫৬ হাজার ৭৯৫ শিশুর মাঝে লাল রঙের (২ লাখ আই.ইউ) ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এ ব্যাপারে জেলায় তিন হাজার ১০টি কেন্দ্রে ৭ হাজার ২৩৭ জন কর্মী নিয়োজিত রয়েছেন। ইতোমধ্যে উপজেলা পর্যায়ে দুই ধরনের ভিটামিন এ প্লাস ক্যাপসুল, প্রয়োজনীয় মাস্ক, কাঁচি, পুষ্টি পতাকা ও অন্যান্য লজিস্টিক সরবরাহ দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme