সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দুটি পুরুষাঙ্গ ও মলদ্বার নিয়ে এক শিশুর জন্ম

  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ১৬৪৭ বার দেখা হয়েছে।

বিশেষ প্রতিবেদবন : দুটি পুরুষাঙ্গ ও দুটি মলদ্বার নিয়ে একটি শিশু জন্মগ্রহণ করেছে। সোমবার রাত সাড়ে আটটার দিকে মাগুরা শহরের একটি ক্লিনিকে অপারেশন-এর মাধ্যমে শিশুটি জন্মগ্রহণ করে। দুটি পুরুষাঙ্গ নিয়ে শিশু জন্মানোর খবর শোনার পর দলে দলে লোকজন শিশুটিকে দেখতে ওই ক্লিনিকে ভিড় জমায়।

ক্লিনিকের ডাক্তার অপূর্ব কুমার বিশ্বাস জানান, অবিশ্বাস্য হলেও দুটি মলদ্বার ও দুটি পুরুষাঙ্গ নিয়ে শিশুটি জন্ম নিয়েছে। বাচ্চাটি তার দুটি পুরুষাঙ্গ দিয়েই প্রস্রাব করছে। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। মা ও শিশু দুজনই সুস্থ আছে।

শিশুটির বাবা সোনা রায় বলেন, ‘প্রসব বেদনা ওঠার পর আমার স্ত্রীকে সন্ধ্যা ৬টার দিকে ভায়নার মোড়ের এহসান জেনারেল হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে আটটার দিকে ডা. অপূর্ব অপারেশন করেন। কিন্তু দুটি পুরুষাঙ্গ ও দুটি মলদ্বার নিয়ে সন্তানের জন্ম হয়েছে শুনে খুব চিন্তায় পড়ে যাই।

মাগুরা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আবদুল হাই জানিয়েছেন, বছর দুয়েক পর একটি অপারেশনের মাধ্যমে শিশুটিকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়া সম্ভব। ডা. আবদুল হাইয়ের কথা শুনে আর কোনো চিন্তা করছি না। মা ও শিশু দুজনেই এখন ভালো আছে।’

সোনা রায়ের বাড়ি মাগুরা সদরের নতুন বাজার এলাকায়। তিনি মাগুরার সোনাপট্টিতে একটি স্বর্ণের দোকানের কারিগর।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme