টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু ৬, নতুন আক্রান্ত ২৭৭

  • আপডেট : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৫২০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় বুধবার (৭ জুলাই) টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৪জন ও উপসর্গ নিয়ে ২জন মারা গেছে। এদিকে নতুন করে জেলায় ২৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। ৫৪২টি নমুনা পরীক্ষার রির্পোটে ২৭৭ জনের করোনা সনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৫১ দশমিক ১০ভাগ।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৩২১ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়েছে ৪ হাজার ৯৬৯ জন। সর্বমোট মারা গেছে ১৩৯ জন। জেলার হাসপাতাল গুলোতে চিকিৎসাধীন রয়েছে ১১০ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন এ তথ্য জানিয়েছেন।

এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তত্বাবধায়ক ডা. সাজেদুর রহমান জানান, হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে বর্তমানে ১৩৭জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme