টাঙ্গাইলে লকডাউন উপেক্ষা করে অবাধে যানবাহন ও মানুষের চলাচল

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৪৪৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে লকডাউনে পুলিশের নজরদারী এড়িয়ে রাস্তায় অবাধে যানবাহন ও মানুষের চলাচল বেড়েছে। কঠোর লকডাউনের অষ্টম দিনে বৃহস্পতিবার টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে এমন চিত্রই দেখা গেছে।

এদিকে কঠোরভাবে লকডাউন বাস্তবায়নে জেলা পুলিশের পক্ষ থেকে ৫৪টি চেকপোষ্ট বসিয়ে লকডাউন কার্যকর করতে কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসনের সহায়তায় মাঠে কাজ করছে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। এছাড়া র‌্যাব ও আনসার সদস্যরাও মাঠে টহল দিচ্ছে।

পাশাপাশি কঠোর লকডাউন বাস্তবায়নে নির্বাহী ম্যাজিসস্ট্রেটদের নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত মাঠে কাজ করছে।

শহরের রাস্তাগুলোতে মানুষের চলাচল বেড়েছে কয়েকগুন। তারা পুলিশী চেকপোস্টে জেরার মুখে বিভিন্ন অজুহাত দেখাচ্ছে।

অপরদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কাঁচাবাজার ছাড়াও শহরের বিভিন্ন এলাকায় বেশ কিছু দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। মহাসড়কে জরুরী পণ্যবাহী যানবাহন চলাচল করছে। বন্ধ রয়েছে সকল গণপরিবহন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme