টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও উপসর্গে ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৭২

  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৭৭৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় মঙ্গলবার (১৩ জুলাই) টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৩ জন ও উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছে। এদিকে নতুন করে জেলায় ২৭২ জন করোনায় আক্রান্ত হয়েছে। ৭৯১টি নমুনা পরীক্ষার রির্পোটে ২৭২ জনের করোনা সনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৩৪ দশমিক ৩৯ ভাগ।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৭০৬ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়েছে ৫ হাজার ৫৯৬ জন। সর্বমোট মারা গেছে ১৬৭ জন। জেলার হাসপাতাল গুলোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১৩৬ জন। এদের মধ্যে টাঙ্গাইল জেনালের হাসপাতালে ৯০ জন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯, গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ এবং মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ১২ নিয়ে মোট ১৩৬ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন এ তথ্য জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme