সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে লকডাউনের চতুর্থ দিনে রাস্তায় বেড়েছে মানুষের চলাচল

  • আপডেট : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৫৬৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে লকডাউনের চতুর্থ দিন সোমবার (২৬ জুলাই) রাস্তায় মানুষের চলাচল বেড়েছে। সরকারের বিধি নিষেধ তোয়াক্কা না করেই অবাধে চলছে সাধারণ মানুষ। এছাড়াও রাস্তায় প্রাইভেটকার, মোটর সাইকেল, সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিক্সার চলাচল বেড়েছে। শহরের বিভিন্ন এলাকার বাজার গুলোতে কেউ মানছে না সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি।
অপরদিকে কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করতে টাঙ্গাইল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চেকপোষ্ট বসিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে সাধারণ মানুষ পুলিশী চেকপোস্টে জেরার মুখে বিভিন্ন অজুহাত দেখাচ্ছে।

এদিকে জেলা প্রশাসনের সহায়তায় মাঠে কাজ করছে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। এছাড়া র‌্যাব ও আনসার সদস্যরাও মাঠে টহল দিচ্ছে। পাশাপাশি কঠোর লকডাউন বাস্তবায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত মাঠে কাজ করছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme