সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উত্তরবঙ্গমুখী লেনে থেমে থেমে চলছে যানবাহন

  • আপডেট : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৫৪৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : শ্রমিকদের কর্মস্থ‌লে ফির‌তে গণপ‌রিবহন চালু হওয়ায় অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ১৭ কিলোমিটার এলাকা জুড়ে উত্তরবঙ্গমুখী লেনে থেমে থেমে চলছে যানবাহন। ঢাকামুখী লেনেও গাড়ির ধীরগতি রয়েছে। রবিবার (১ আগস্ট) ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় হতে টাঙ্গাইল সদর উপজেলার রসলপুর পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার এলাকায় এ জটের সৃষ্টি হয়েছে। এতে করে যানবাহন চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা যায়, মহাসড়কের ঘারিন্দা, কান্দিলা, রাবনা বাইপাস, বিক্রমহাটি, রসুলপুর, পুংলি, এলেঙ্গা ও বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় পর্যন্ত উত্তরবঙ্গমুখী লেনে থেমে থেমে চলছে গাড়ি। কিছু দূর এগিয়ে চললেও আবার থেমে যাচ্ছে যানবাহন। এছাড়াও গাড়ির চাপ বেশি থাকায় ঢাকামুখী লেনেও বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত যানবাহনের ধীরগতি রয়েছে।

এদিকে পোশাক শ্রমিকদের কাজে ফেরার দুর্ভোগ কমাতে সরকার আজ গণপরিবহন চালু করেছে। গণপরিবহনের পাশাপাশি ট্রাক, পিকআপভ্যান, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন ব্যক্তিগত যানবাহনে গাদাগাদি করে মানুষ গন্তব্যে ফিরছেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘সড়কে গণপরিবহন ছাড়াও মাইক্রোবাস, পণ্যবাহী ট্রাক, পিকআপ ভ্যান, মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন গুলো। পুলিশ সদ্যসরা যানচলাচল স্বাভাবিক করতে মহসিড়কে কাজ করছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme