টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল ভবনে করোনা রোগীদের চিকিৎসা শুরু

  • আপডেট : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৬১৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের নবনির্মিত ১৫ তলা ভবনের প্রথম এবং দ্বিতীয় তলায় করোনা রোগীদের চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়েছে।

আজ সোমবার সকালে এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, পৌর মেয়র এস.এম. সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ এবং টাঙ্গাইল জেনারেল হাসপাতালে কর্মকর্তা ও চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক জানান টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ১৫ তলা বিশিষ্ট ভবনটি প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। হাসপাতাল ভবন উদ্বোধনের আগেই দেশে করোনা দুর্যোগ শুরু হওয়ায় এই হাসপাতাল ভবনের প্রথম ও দ্বিতীয় তলা করোনা রোগীদের চিকিৎসা কাজে সাময়িকভাবে ব্যবহার করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme