সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে প্রশাসনের অভিযানে বিপুল পরিমান চায়না জাল ধ্বংস

  • আপডেট : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৯৮৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, নাগরপুর : নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে অভিযানে নেমেছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস।

রবিবার (৮ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার বেকড়া ইউনিয়নের কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষাধিক টাকার চায়না জাল আটক করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

জানা যায়, টাঙ্গাইলের নাগরপুরে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে এর নিম্নাঞ্চলে বর্ষার পানি ঢুকে পড়েছে। আর নতুন পানিতে দেশীয় মাছের প্রজনন মৌসুম চলছে। নতুন পানি থেকে অতি সহজেই সব ধরনের মাছ ধরতে পেশাদার জেলে থেকে মৌসুমি মৎস্য শিকারীরা নিষিদ্ধ কারেন্ট জালের পাশাপাশি চায়না জাল ব্যবহার করছে। ফলে মাছের ডিম থেকে শুরু করে সব ধরনের মাছ সহজেই চায়না জালে ধরা পড়ছে। আর এতে করে হুমকীতে পড়েছে দেশী সব ধরনের মাছ। নিষিদ্ধ এ সকল চায়না জালের যত্রতত্র ব্যবহার রুখতে মাঠে নেমেছে নাগরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস। রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান উপজেলার বেকড়া ইউনিয়নের কোনাবাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান চায়না জাল আটক করে। পরে আটককৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করে। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাছুম বিল্লাহ সহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত ই জাহান বলেন, চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। দেশের মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme