সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৪৭০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে ৩০ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২০ আগস্ট) দুপুরে টাঙ্গাইল র‌্যাব ১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার রাজাফৈর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে সাইদুর সিদ্দিকী ওরফে কালু (৩২) কে গ্রেফতার করা হয়। সে উপজেলার পূর্বাশুন্ডা এলাকার মৃত মুসা সিদ্দিকীর ছেলে। এসময় তার কাছ থেকে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত কালু জানায়, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ পূর্বক কালিহাতী থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছিলো।

পরে তার বিরুদ্ধে কালিহাতী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১৪(খ) ধারায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme