সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে জাল রাজস্ব স্ট্যাম্প লাগিয়ে বিড়ি বিক্রির অপরাধে গ্রেফতার ২

  • আপডেট : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৬৮১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে পাখি স্পেশাল বিড়ি বিক্রির অপরাধে ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২৩ আগস্ট) সকালে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার ইছাপুর এলাকায় অভিযান পরিচালনা করে কুষ্টিয়া জেলা শহরের বটতৈল এলাকার মো: খলিল মোল্লার ছেলে মো: ফরিদ মিয়া (৩০) ও একই এলাকার মো: আতিয়ার আলী শেখের ছেলে মো: মুরাদ আলী শেখ (৩১) কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে সরকারকে ফাঁকি দিয়ে জাল সরকারি রাজস্ব স্ট্যাম্প লাগানো ৫ লক্ষ ৮০ হাজার ৭৭০ টাকা মূল্যের ৩২ হাজার ২৬৫ প্যাকেট পাখি স্পেশাল বিড়ি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা জানায়, পাখি স্পেশাল বিড়ি প্যাকেটে সরকারি শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে কথিত জাল সরকারি রাজস্ব স্ট্যাম্প লাগিয়ে বহুদিন যাবৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজনের নিকট এই বিড়ি বিক্রি করে আসছিলো। তাদরে বিরুদ্ধে কালিহাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme