কালিহাতীতে মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করণ

  • আপডেট : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৫৮৫ বার দেখা হয়েছে।

মনির হোসেন,কালিহাতী : ”বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।

রবিবার (২৯ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বর পুকুরে ৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ করেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন ও অফিস সহকারী মিনহাজ উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme