টাঙ্গাইলে ১১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৮১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে অভিযান পরিচালনা করে ১১ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ বুধবার সকালে টাঙ্গাইল র‌্যাব ১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদর উপজেলার নগর জলফৈ এলাকার আকিজ সিএনজি স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানার ঘনিয়াখোলা এলাকার আব্দুর রহিমের ছেলে মো: ইসমাইল (৩০) কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী জানায়, সে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য গাঁজা রাঙ্গামাটি জেলার বিভিন্ন জায়গা হতে অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী সরবরাহ করে আসছিলো। পরে তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১৯ (খ) ধারায় টাঙ্গাইল সদর থানায় ১টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme