সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

হুমকির মুখে টাঙ্গাইলের শহররক্ষা বাঁধ, আতঙ্কে এলাকাবাসী

  • আপডেট : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৫১০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : কয়েক দিনের বৃষ্টি এবং নদীর পানি বাড়ায় হুমকির মধ্যে পড়েছে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের পাছ বেথইর এলাকার শহররক্ষা বাঁধ। বাঁধটির বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে এলাকাবাসী। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান বলেন, ‘কয়েক বছর যাবত এ এলাকায় গাইড বাঁধ নির্মাণের দাবি জানানো হলেও সেই দাবি কোনো কাজে আসছে না। অথচ এখানে বাঁধ ভেঙে গেলে কয়েক ঘণ্টার মধ্যে টাঙ্গাইল শহরে পানি প্রবেশ করবে। বন্যার সময় কয়েকশ’ বস্তা জিও ব্যাগ ফেলানো হলেও তা গ্রামবাসীর কোনো কাজে আসে না। নামমাত্র জিও ব্যাগ ফেলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও ঠিকাদাদের পকেট ভারী হয়।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল মান্নান সরকার বলেন, ‘কয়েক বছরে পাছ বেথইর এলাকায় দেড় শতাধিক ভিটেবাড়ি নদীতে বিলীন হয়েছে। এবারের বর্ষায় বাঁধটির বিভিন্ন জায়গায় ভাঙন শুরু হয়েছে। এটি গুরুত্বপূর্ণ বাঁধ। বাঁধটি ভেঙে গেলে টাঙ্গাইল শহরে পানি প্রবেশ করবে। এই মুহূর্তে বাঁধটি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু রাজকুমার বলেন, ‘বিভিন্ন সময় নদী খননের নামে এই নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হয়। বালু উত্তোলনের কারণেই প্রতি বছর নদীতে ভাঙন দেখা দেয়। এজন্য অনেক মানুষ ভিটেবাড়িহারা হয়েছেন। এ বছর শহররক্ষা বাঁধেও ভাঙন শুরু হয়েছে। বাঁধটি রক্ষায় বিভিন্ন সময় সমন্বয় মিটিংয়ে আলোচনা করেছি। ভাঙনের বিষয়ে সংশ্লিষ্ট সবাই অবগত আছেন। তারপরও ব্যবস্থা নিচ্ছেন না। তাই ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছিল। সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকায় প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme