সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে ওভার হেড ট্যাংক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

  • আপডেট : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৮০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : প্রতিটি নাগরিকের দ্বারপ্রান্তে সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে বাংলাদেশের ৩০টি পৌরসভার ন্যায় ভূঞাপুরে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আতওতায় ওভার হেড ট্যাংক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের শিয়ালকোল হাটে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ভূঞাপুর পৌরসভার বাস্তবায়নে এ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিফনূর মিনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, প্যানেল মেয়র-১ ও কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান, মহিলা সংরক্ষিত আসনের কাউন্সিলর লায়লা খানম প্রমুখ।

এ প্রকল্পের আওতায় রয়েছে, পানি সরবরাহ, ওভার হেড ট্যাংক ও পাম্প হাউজ।

এতে করে পৌরসভার নাগরিক সেবার মান বেড়ে আরো এক ধাপ এগিয়ে গেলো বলে মত প্রকাশ করেন পৌর কর্তৃপক্ষ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme