মহিলা দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৬১২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে জেলা মহিলা দলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

টাঙ্গাইল জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াছমীন খানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু।
অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম।

এসময় জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্চাসেবক দল, শ্রমিক দল, তাঁতীদল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme