সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে বাস খাদে, নিহত ১ আহত ১৫

  • আপডেট : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৫৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহি একটি বাস খাদে পড়ে একজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। মঙ্গলবার ভোরে ভুঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের উপজেলার যদুরপাড়া এলাকায় এই দুর্ঘনাটি ঘটে।

নিহত ছায়েদ আলী খান নওগাঁ জেলার পোরশা উপজেলার কোচপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বাসযাত্রীরা জানান, চালক ঘুমিয়ে বাস চালাচ্ছিলেন। বারবার চালককে সতর্ক করার পরও দুর্ঘটনা ঘটলো। দূর্ঘটনার পর চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে গেছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পৌছে বাসে থাকা একজনের লাশ উদ্ধার করা হয়েছে। বাসটি সড়কের বাক ঘুরতেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme