সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে পূজা উদযাপন কমিটির সঙ্গে পুলিশের মতবিনিময়

  • আপডেট : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৪৪৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : আসন্ন শারদীয় দুর্গোৎসব স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে পালন করার লক্ষ্যে টাঙ্গাইল জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুলিশ লাইনের ড্রীল শেডের মিলনায়তনে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার ১২২৬ পূজা মন্ডবের কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এতে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার নুসরাত এদীব লুনা, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি আনন্দ মোহন দে, সাধারণ সম্পাদক প্রদীব কুমার গুন ঝন্টু প্রমুখ।

বক্তারা করোনাকালীন সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন ও আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার পরামর্শ দেন। যে কোনো তথ্য দ্রুত পুলিশকে জানাতে বলা হয়।

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, জেলার ১২২৬ টি পূজা মন্ডপে আইনশৃঙ্খলা পরিবেশ সুষ্ঠ রাখতে প্রায় ৮শত পুলিশ সদস্য মোতায়েন করা হবে। প্রতিবারের ন্যায় এবারও উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এ সময় জেলার সকল উপজেলার ওসি ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme