সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৫৩৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ( ২১ অক্টোবর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার পাথাইলকান্দি এলাকার ৩নং ব্রীজের কাছে এই দুর্ঘটনাটি ঘটে ৷

নিহতরা হলেন- উপজেলার এলেঙ্গা পৌরসভার কুড়িঘড়িয়া গ্রামের আছর উদ্দিনের ছেলে রোমান প্রবাসী সোহেল রানা (২৩) ও হায়াতপুর গ্রামের হেলাল মোল্লার ছেলে রফিকুল ইসলাম (২৫)।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সোহেল ও রফিকুল দুই বন্ধু মিলে এলেঙ্গা থেকে মোটরসাইকেল যোগে বঙ্গবন্ধু সেতুতে ঘুরতে বের হন। পথিমধ্যে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাথাইলকান্দি ৩নং ব্রীজের কাছে পৌঁছালে পিছন দিক থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই রফিকুলের মৃত্যু হয় এবং মুমূর্ষু অবস্থায় সোহেলকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সোহেলের লাশ টাঙ্গাইল মর্গে এবং রফিকুলের লাশ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme