সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সঙ্গে ভ্যাট অফিসের মতবিনিময়

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৪২৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সঙ্গে জেলা কাস্টমস, একসাইজ ও ভ্যাট অফিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আতাউল গণির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি খান আহমেদ শুভ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি, জেলা কাস্টমস, একসাইজ ও ভ্যাট অফিসের বিভাগীয় কর্মকর্তা ও ডেপুটি কমিশনার জুবায়দা খানম, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক শিবলী সাদিক, টাঙ্গাইল জেলা শাখার তাঁত সমিতির সাবেক সভাপতি ও পাথরাইলের শাড়ী ব্যবসায়ী রঘুনাথ বসাক প্রমুখ।

এ সময় জেলা কাস্টমস, একসাইজ ও ভ্যাট অফিসের অন্যন্য অফিসারবৃন্দ ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি, সাধারণ সম্পাদক ভ্যাট সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় তারা সকল বিষয় সহজকরণসহ বিভিন্ন দিক আলোচনা করেন। একই সাথে ভ্যাটসহ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য জেলা কাস্টমস, একসাইজ ও ভ্যাট অফিসের হস্তক্ষেপ কামনা করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme