সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাংলাদেশ মুদ্রণ শিল্প মালিক সমিতি টাঙ্গাইল জেলা শাখার দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৪৩৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : বাংলাদেশ মুদ্রণ শিল্প মালিক সমিতি টাঙ্গাইল জেলা শাখার কার্যালয়ে সংগঠনের উপদেষ্টা ও সিনিয়র সহ-সভাপতির মৃত্যুতে এক শোকসভার আয়োজন করা হয়।

২৪ অক্টোবর সন্ধ্যায় সংগঠনের উপদেষ্টা আলহাজ মোঃ গোলাম মোস্তফা সিরাজ ও সিনিয়র সহ-সভাপতি আলহাজ মোঃ জহুরুল হকের মৃত্যুতে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মোঃ নুরুল হক।

মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক, চাতকী প্রেসের স্বত্তাধিকারী সৈয়দ মাহমুদ তারেক পুলু। অন্যান্য প্রেস মালিকদের মধ্যে বক্তব্য রাখেন যমুনা প্রেসের স্বত্তাধিকারী সুবোধ বসাক, মেসার্স মেসবাহ উদ্দিন এন্ড ব্রাদার্সের স্বত্তাধিকারী মেসবাহ উদ্দিন নবীন, হিমু প্রেসের স্বত্তাধিকারী হেমায়েত হোসেন হিমু, রিনা অফসেট প্রেসের স্বত্তাধিকারী আলমগীর হোসেন ছিদ্দিক, অলি প্রিন্টিং প্রেসের স্বত্তাধিকারী মোঃ রুহুল আমীন।

মরহুমদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তাজ প্রেসের পক্ষে মোঃ গোলাম রাব্বী রুপম ও টাঙ্গাইল প্রেসের পক্ষে মোঃ মাজহারুল ইসলাম মামুন। শেষে দোয়া পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি মোঃ নুরুল হক।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme