বাসাইলে ৮ কোটি টাকা ব্যয়ে লাঙ্গুলিয়া সেতুর উদ্বোধন

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৪৪২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল-বাসাইল আঞ্চলিক সড়কের লাঙ্গুলিয়া নদীর উপর নির্মিত ৮ কোটি টাকা ব্যয়ে লাঙ্গুলিয়া সেতুর উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল- ৮ (বাসাইল- সখীপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের আনুষ্ঠানিকভাবে এ সেতুর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ওলিউর রহমান, বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) নাহিয়ান নূরেন, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিকসহ অন্যরা।

উল্লেখ্য, প্রায় দেড় বছর আগে এ সড়কের লাঙ্গুলিয়া সেতুর উপর ব্রিজটি ভেঙে পড়ে। ফলে বাসাইল ও সখীপুর উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে জেলা সদরের সাথে। ৬৯.১৫৫ মিটার দীর্ঘ লাঙ্গুলিয়া সেতু নির্মাণে ব্যয় হয় ৮ কোটি ৪৫ লাখ ৮২ হাজার টাকা। ব্রিজটি নির্মাণ করে হাসান টেকনো রানা বিল্ডার্স নামের ঠিকাদারী প্রতিষ্ঠান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme