সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেপ্তার

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৫৩৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাত ৯টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া আন্ডারপাসের নিচ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গোড়াই কইল্যান হাজীপাড়া গ্রামের মৃত আ. করিমের ছেলে মো. মাহাবুবুর রহমান (৩৫), শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার বড়কাচনা গ্রামের মোতালেব মিয়ার ছেলে মোজাম্মেল (২২) ও নরসিংদী জেলার শিবপুর উপজেলার চর সুজাপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে মেহেদী হাসান হৃদয় (২০)।

পুলিশ জানায়, ধেরুয়া আন্ডারপাস এলাকায় সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদে ঐ স্থানে পৌছিয়ে পুলিশের দুই ইউনিট দু’দিক থেকে তাদের ঘেরাও করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ২-৩ জন ডাকাত পালাতে সক্ষম হয় এবং অপর তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি মাইক্রো বাস, দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একাধিক সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মাহাবুবুর রহমানের নামে ২০১৪ সালে মির্জাপুর থানায় সন্ত্রাসী মামলা হয়, এছাড়া ডাকাতি, চুরি, ছিনতাই, সন্ত্রাসী, মারামারি, অস্ত্র, অপহরণ ও পুলিশের উপর হামলার মোট ৮টি মামলাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা আছে তার নামে। তারা সংঘবদ্ধভাবে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ এলাকায় দীর্ঘদিন যাবৎ এই ধরণের অপরাধ সংঘটিত করে আসছিলো। বিভিন্ন সময় ডিবি-পুলিশ পরিচয়েও ডাকাতি করতেন তারা!

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ রিজাউল হক গণমাধ্যমে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতির মামলা হয়েছে। ১০ দিনের রিমান্ড আবেদন করে বৃহস্পতিবার দুপুরে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme