সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে নোংরা পরিবেশের জন্য ৪ খাবারের দোকানে জরিমানা

  • আপডেট : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৫৮৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্না ও সংরক্ষণ করার দায়ে ৪ খাবারের দোকানে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন অভিযান পরিচালনা করেন।

এ সময় শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকার ৪ খাবারের দোকানে ২১ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা প্রাপ্ত খাবারের দোকান গুলোর মধ্যে সেফাত রেস্টুরেন্টকে ৮হাজার, উজ্জালা রেস্টুরেন্টকে ৬ হাজার, সনি স্টারকে ৫ হাজার আর বাঙ্গালিয়া রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে এসব হোটেলে নি¤œমানের খাবার, অতিরিক্ত মূল্য এবং অপরিষ্কার পরিবেশে খাবার তৈরি করার অভিযোগ পান তিনি। এ কারণে ওই ৪টি হোটেলকে জরিমানা করা হয়েছে। এ সময় অন্যান্য ব্যবসায়ীদেরও সচেতন করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন জানান, নিম্নমানের খাবার, অপরিচ্ছন্নভাবে খাবার তৈরি ও খাবারের দামের বিষয়ে অভিযোগ আসছিল। এরই প্রেক্ষিতে আজকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি এবং অভিযোগের সত্যতা পেয়ে জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, হোটেলের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

পরিচালিত অভিযানে টাঙ্গাইল সদর মডেল থানারউপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme