সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে রেলওয়ে কর্মচারীকে লাঞ্ছিত করায় পুলিশের বিরুদ্ধে মানববন্ধন

  • আপডেট : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৪১৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে জয়দেবপুর প্রকৌশলের উপ বিভাগের ‘৩জেজে’ এর ভারপ্রাপ্ত মেট জুলফিকার হোসেনকে জি,আর,পি পুলিশের টাঙ্গাইলের ইনচার্জ এএসআই আব্দুস সবুর শারিরীক ভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধুসেতু পূর্ব রেলস্টেশনে বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ রেলওয়ের শ্রমিকলীগ টাঙ্গাইল শাখা ও প্রকৌশল অধিদপ্তরের সকল কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, গত (২৬ অক্টোবর) সকালে জুলফিকার তার কর্মস্থলে থাকা অবস্থায় জি,আর,পি পুলিশের টাঙ্গাইলের ইনচার্জ এএসআই আব্দুস সবুর সেখানে এসে ট্রেনে কাটা পড়ে মানুষ মারা গেছে বলে সাদা কাগজে স্বাক্ষর দিতে বলে।

কিন্তু মানুষ মারা না যাওয়ায় তিনি স্বাক্ষর দিতে রাজি হয়নি। পরে ওই পুলিশ সদস্য জুলফিকারকে শারীরিক ভাবে লাঞ্ছিত করেন। এঘটনায় উর্ধ্বতন কর্তপক্ষকে জানালেও তারা কোন ব্যবস্থা নেয়নি। তারা দ্রুতসময়ের মধ্যে সঠিক তদন্তের দাবি জানান তারা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme