সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সহায়তা পেলেন টাঙ্গাইলে বিদ্যুৎপৃষ্টে নিহত বাবা ছেলের পরিবার

  • আপডেট : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৪৭৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ছেলে নিহতের ঘটনার দিন নগদ ৫ হাজার টাকা দেয়াসহ পরিবারটির হাতে একটি খাদ্য বান্ধব ১০ টাকা কেজির কার্ড তুলে দিলেন টাঙ্গাইল সদর ইউএনও রানুয়ারা খাতুন। পরিবারের কেউ আর উপার্জন করার মতো কেউ নাই এ কথা শুনে সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন পরিবারটির জন্য সহায়তার আশ্বাস দেন।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে পরিবারটির হাতে একটি খাদ্য বান্ধব ১০ টাকা কেজির কার্ড তুলে দেন তিনি।

এর আগে গত মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোর চার টায় ঘারিন্দা ইউনিয়নের গোসাইজোয়াইর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন বলেন, আনোয়ার হোসেন ১৫ নভেম্বর নতুন একটি ব্যাটারি চালিত অটোরিক্সা কিনেন। রাতে তার বাড়িতেই চার্জ দিয়ে রাখেন। ভোর চারটায় ব্যাটারি চালিত অটোরিক্সার চার্জ খুলতে গেলে আনোয়ার হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তিনি আত্মচিৎকার করলে তার বাবা আইন উদ্দিন গিয়ে তাকে স্পর্শ করলে তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হন। দুজনের আত্মচিৎকারে আনোয়ার হোসেনের মা গিয়ে বিদ্যুতের মেইন লাইন বন্ধ করে দেন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমি খোঁজ নিয়ে দেখি পরিবারটি একদম অসহায় তাই আমি পরিবারটির জন্য উপজেলা পরিষদের মাধ্যমে একটি খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড দিয়ে সহায়তা করার চেষ্টা করছি। সরকারের বিভিন্ন রকম অনুদান দেওয়ার মাধ্যম রয়েছে। গরীব অসহায় মানুষের জন্য সরকারের সব সময় সহায়তা করার জন্য বরাদ্দ আছে। তাই যেকোন সময় অসহায় মানুষের সাথে থাকার চেষ্টা করবো।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme