সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে দলীয় মনোনয়ন পুন:বিবেচনার দাবিতে মানববন্ধন

  • আপডেট : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৫৯১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর মামলার প্রধান আসামী মো. দুলাল হোসেন চকদারকে নৌকার মনোনয়ন দেওয়ার প্রতিবাদ ও পুন:বিবেচনার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ভূঞাপুরের গোবিন্দাসী টি-রোডে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধা, গোবিন্দাসী ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম আমিন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জহুরুল ইসলাম, নাজমুল হোসেন তারা, জয়নাল আবেদীন, মো. আমিন মন্ডল, যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বেলায়েত হোসেন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সভাপতিদের কাউকে দলীয় মনোনয়ন না দিয়ে ২০১৭ সালে জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর মামলার প্রধান অভিযুক্ত মো. দুলাল হোসেন চকদারকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। জেলা ও উপজেলা আওয়ামীলীগ টাকার বিনিময়ে ইউপি সদস্য প্রার্থী দুই ব্যক্তি ও মো. দুলাল হোসেন চকদারের নাম কেন্দ্রীয় কমিটির কাছে পাঠিয়েছে। বক্তারা চতুর্থ ধাপে অনুষ্ঠেয় গোবিন্দাসী ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পুন:বিবেচনায় প্রার্থী পরিবর্তন করে আওয়ামীলীগের প্রার্থীকে নৌকা প্রতীক দেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে মো. দুলাল হোসেন চকদারের মনোনয়নকে প্রত্যাখান ও প্রতিহত করার ঘোষণা দেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme