সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে বন্ধুর সাথে ঘুরতে গিয়ে ট্রেনে কাটা পড়ে স্কুল ছাত্রী নিহত

  • আপডেট : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৫৫৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে ছেলে বন্ধুর সাথে ঘুরতে গিয়ে ট্রেনে কাটা পড়ে (৮ম) শ্রেণীর এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। তবে ওই ছেলে বন্ধুর পরিচয় পাওয়া যায়নি। সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

নিহত ওই ছাত্রী চট্রগ্রামের নাসির উদ্দিনের মেয়ে নুসরাত জাহান। তারা এলেঙ্গা এলাকার বাসা ভাড়া করে থাকতো। ওই ছাত্রী এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের (৮ম) শ্রেণীর শিক্ষার্থী।

জানা যায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটী যাচ্ছিলো। এসময় ওই স্কুল ছাত্রী তার ছেলে বন্ধুকে নিয়ে রেল লাইনে ঘুরতে যায়। পরে ওই ছাত্রী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় মরদেহ রেখে পালিয়ে যায় তার ছেলে বন্ধু।

বঙ্গবন্ধুসেতু পূর্ব রেল স্টেশন মাস্টার (ইনচার্জ) মাছুম আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনে কাটা পড়ে স্কুল ছাত্রী নিহতের বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme