সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাড়ি বাড়ি ঘুরে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও

  • আপডেট : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৪০৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে এক সপ্তাহ ধরে কনকনে শীত। শীত নিবারণের জন্য রাতের আঁধারে বাড়ি বাড়ি ঘুরে দরিদ্র মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছেন টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন।

সোমবার (২৯ নভেম্বর) রাতে জেলা সদর বস্তিসহ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করেন ইউএনও।

মজিরন বেগম নামে এক নারী বলেন, ‘শীত যায়, শীত আসে। আশপাশের অনেকেই সহযোগিতা পেলেও আমার প্রতিবন্ধী ছেলে ও বৃদ্ধা শাশুড়ি কোনো সহযোগিতা পায়নি। রাতে ইউএনও নিজে এসে দুজনকে কম্বল দিয়েছেন। কম্বল পাওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে।’

সোরহাব আলী বলেন, ‘কয়েকদিন ধরে শীতে কষ্ট পাচ্ছিলাম। কম্বল পেয়ে খুব ভালো লাগছে।’

ইউএনও রানুয়ারা খাতুন বলেন, ‘এই শীতে গরিব মানুষগুলো খুব অসহায়। সবার উচিত দরিদ্রদের পাশে দাঁড়ানো। রাতে প্রায় ২০০ বাড়িতে ঘুরে ঘুরে কম্বল দিয়েছি। এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme