সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

আগামী ১৭ ডিসেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের নির্বাচন

  • আপডেট : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৮৩৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ ঐতিহ্যবাহী টাঙ্গাইল প্রেসক্লাবের নির্বাচন আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ প্রায় ৬ বছর পর ব্যালটের মাধ্যমে নেতৃত্ব বাছাই করার সুযোগ পাচ্ছেন সাধারন ভোটাররা। ফলে টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারন ভোটারদের মাঝে ব্যাপক আনন্দ আর উৎসাহের সৃষ্টি হয়েছে। স্বাধীনভাবে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ব্যালটের মাধ্যমে নেতৃত্ব বাছাইয়ের প্রত্যাশা সাধারন ভোটারদের।

সর্বশেষ ২০১৯ সালের নির্র্বাচনে একক প্যানেল হওয়ায় ভোটাররা ভোট দেয়ার সুযোগ থেকে বঞ্চিত হন।

ইতিমধ্যে টাঙ্গাইল প্রেসক্লাবের ২০২২-২৩ সালের কার্যকরী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোয়নপত্র বিক্রি করা হবে ৭ ডিসেম্বর মঙ্গলবার সন্ধা ৫টা থেকে ৬টা পর্যন্ত। মনোনয়নপত্র দাখিল ৮ ডিসেম্বর সন্ধা ৬টা হতে রাত ৮ টা পর্যন্ত। যাচাই বাছাই ৯ ডিসেম্বর সন্ধা ৭টায়। মনোনয়নপত্র প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১১ ডিসেম্বর সন্ধা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত। নির্বাচনে ভোট গ্রহন হবে ১৭ ডিসেম্বর (শুক্রবার) বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত।

নির্বাচনে সভাপতি পদে একজন, সহ-সভাপতি পদে দুইজন, সাধারন সম্পাদক পদে একজন, যুগ্ম সাধারন সম্পাদক পদে দুইজন, কোষাধ্যক্ষ পদে একজন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে একজন, ক্রীড়া সম্পাদক পদে একজন, দপ্তর ও পাঠাগার সম্পাদক পদে একজন ও কার্যনির্বাহী পদে পাঁচজন প্রতিদ্বন্দিতা করবেন। নির্বাচনে ভোট প্রদানের সময় কোন প্রকার মোবাইল ফোন নিয়ে যেতে নিষেধ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।

সুষ্ঠ ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্যে সকল প্রকার ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।
তিন সদস্য বিশিষ্ঠ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন বিশিষ্ঠ সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও ক্রীড়া সংগঠক হারুন অর রশীদ। এছাড়াও নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন টাঙ্গাইল আদালতের সরকারী কৌশলী এডভোকেট এস আকবর খান ও বিবেকানন্দ স্কুল ও কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে।

নির্বাচনে সভাপতি ও সাধারন সম্পাদকসহ বিভিন্ন পদে ২৫ থেকে ৩০ জন অংশ নিচ্ছেন বলে ধারনা করা হচ্ছে। সুষ্ঠ ও সুন্দর পরিবেশে টাঙ্গাইল প্রেসক্লাবের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে এমনটাই আশা করছে টাঙ্গাইলের সকল মহলের মানুষ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme