সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৪৯৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় কোভিডকালীন কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনএফপি’র আয়োজনে এবং কালিহাতী উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারীর সভাপতিত্বে ওই পরামর্শ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও বিএপিপিডি’র সভাপতি ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ (এস.পি.সি.পি.ডি) প্রকল্পের উপ-পরিচালক আব্দুর রহিম ভূঞা, টেকনিক্যাল অফিসার (ইউ.এন.এফ.পি.এ) খন্দকার জাকিউর রহমান, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী, উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন, কালিহাতী পৌর মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার প্রমুখ।

পরামর্শ কর্মশালায় ভার্চুয়ালী আরও যুক্ত হন জাতীয় সংসদ সদস্য আ.ফ.ম রুহুল হক, উম্মে কুলসুম স্মৃতি, আদিবা আনজুম মিতা, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উম্মে ফাতেমা নাজমা বেগম ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে.এম আব্দুস সালাম এবং কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়, নুরজাহান খসরু আদর্শ উচ্চ বিদ্যালয় ও কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme