সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

  • আপডেট : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৩৮৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : “সমতা ও বৈষম্যহীনতাই মানবাধিকার অগ্রগতির মূল মন্ত্র” শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।

আজ শুক্রবার সকালে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান আজাদের সভাপতিত্বে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ মানবাধিকার কমিশন পৌর শাখা, ব্লাস্ট, হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ গ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সদস্য এডভোকেট রফিকুল ইসলাম, ব্লাস্ট টাঙ্গাইলের সমন্বয়কারী আমিনা রহমান বিউটি, হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি রাশেদ খান মেনন রাসেল প্রমুখ।

মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme