সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

১৮ মাসের অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী মহিলা আটক

  • আপডেট : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৫৭০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অপহরণ হওয়া কাইয়ুম নামের দেড় বছরের এক শিশু কে উদ্ধার করা সহ অপহরণকারী এক নারীকে আটক করেছে র‌্যাব-১২।

রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়া গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। অপহরণ হওয়া ওই শিশুর বাড়ি টাঙ্গাইল সদর পৌরসভার ব্যাপারীপাড়া এলাকায়।

আটককৃত নারী টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার গোবিনদাসী গ্রামের মানিক মিয়ার মেয়ে সাথী (২২)।

স্থানীয় সন্ধানপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ও এলাকাবাসী জানান, রোববার (১২ ডিসেম্বর) সকাল থেকেই আটক হওয়া সাথী নামের ওই নারী কুশারিয়া গ্রামের বিভিন্ন স্থানে শিশু বাচ্চাটি নিয়ে ঘুরাফেরা করছিল। এ সময় শিশুটিকে দত্তক নিতে অনেককে অনুরোধ করেন তিনি। এ অবস্থায় সে দুপুরে স্থানীয় মুনছুর আলীর বাড়িতে গেলে মুনছুর তার নিঃসন্তান মেয়ে জন্য দত্তক নিতে রাজি হন। মুনছুর খেয়াল করেন বাচ্চাটি ওই নারীর কোলে কোনোভাবেই থাকতে চাচ্ছে না, কান্নাকাটি করতে থাকে। বিষয়টি তার সন্দেহ হলে বাচ্চাসহ ওই নারীকে চেয়ারম্যানের কাছে নিয়ে আসেন। পরে চেয়ারম্যানের জেরার মুখে সে শিশুটিকে অপহরণ করে নিয়ে আসার কথা স্বীকার করেন। বিষয়টি জানাজানি হলে পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‌্যাব-১২ টাঙ্গাইল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং সাথীকে আটক করে।

টাঙ্গাইল র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, শনিবার (১১ ডিসেম্বর) সকালে শিশুর নিখোঁজ বিষয়ে টাঙ্গাইল সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন কাইয়ুমের বাবা মো. সেলিম মিয়া। সেই ডায়েরি আমলে নিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সাথীর লোকেশন শনান্ত করার চেষ্টা করে র‌্যাব। তিনি আরও বলেন, বারবার সাথী তার স্থান পরিবর্তন করতে থাকে। আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি। উদ্ধার হওয়া শিশুটিকে তার বাবা-মার কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme