সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে পরীক্ষা দিয়ে ফেরার পথে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৫৫৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে মায়ের সঙ্গে পরীক্ষা দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় আঁখি আক্তার নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে মির্জাপুর-পাথরঘাটা আঞ্চলিক সড়কের ত্রিমোহন এলাকায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ ফুট গভীরে বংশাই নদীতে পড়ে ডুবে যায়। এতে আঁখির মৃত্যু হয়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরীদল দুপুর দুইটার দিকে তার মরদেহ উদ্ধার করে। আঁখি মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল গ্রামের আব্দুল মিয়া ও উত্তর পেকুয়া জাগরনী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফরিদা ইয়াসমিনের মেয়ে।

পুলিশ জানায়, আঁখি আক্তার এ বছর বাঁশতৈল খলিলুর রহমান কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিল। বৃহস্পতিবার সকালে মায়ের সঙ্গে মামা ফরহাদ মিয়ার সিএনজিচালিত অটোরিকশায় মির্জাপুরে পরীক্ষা দিতে আসে। পরীক্ষা শেষে একই সিএনজিতে বাড়ি যাওয়ার পথে দুপুর ১২টার দিকে মির্জাপুর-পাথরঘাটা আঞ্চলিক সড়কের ত্রিমোহন এলাকায় পৌঁছালে চালক সামনে থাকা রিকশা ওভারটেক করার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে প্রায় ১০০ ফুট গভীরে বংশাই নদীতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন চালক ফরহাদ মিয়া, আঁখির মা ফরিদা ইয়াসমিন ও অটোরিকশাটি উদ্ধার করলেও আঁখি নিখোঁজ ছিল। পরে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার কাজ চালিয়ে দুপুর ২টার দিকে আঁখির মরদেহ উদ্ধার করে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme