প্রতিদিন প্রতিবেদক : আগামীকাল টাঙ্গাইল সদর, ঘাটাইল ও ভুঞাপুর উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং দেলদুয়ার উপজেলা পরিষদের সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে ভোট গ্রহনের সকল প্রস্ততি সম্পন্ন করেছে নির্বাচন অফিস।
আজ শনিবার দুপুরের পর হতে প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌছে দেয়া হচ্ছে। সংশ্লিষ্ঠ ভোট কেন্দ্রের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসাররা উপজেলা নির্বাচন অফিস হতে নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়ে আইনশৃংখলা বাহনীর সদস্যদের সহায়তায় ভোট কেন্দ্রে নিয়ে যাচ্ছেন।
নির্বাচনের ব্যালট পেপার আগামীকাল সকালে কেন্দ্রগুলোতে পৌছে দেয়া হবে বলে জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে।