সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে বাস ও কভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

  • আপডেট : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ৯২৪ বার দেখা হয়েছে।

টাঙ্গাইলের মির্জাপুরে বাস ও কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কাভার্ডভ্যানের চালক চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নগরকান্দি গ্রামের সোলেমানের ছেলে সুরুজ মিয়া (৩২) ও ওষুধ কোম্পানির প্রতিনিধি রাজশাহীর গোদাঘাড়ী উপজেলার লস্করহাট গ্রামের শাজাহান ইসলামের ছেলে মো. গোলাম রব্বানী (৩০)।

বাঁশতৈল পুলিশ ফাঁড়ির এসআই সাখাওয়াত হোসেন জানান, বেলা ১২টার দিকে সখিপুরগামী একটি যাত্রীবাহি বাসের সাথে বিপরিত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী মারা যায়। এতে বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল ও স্থানীয় ক্লিনিক গুলোতে ভর্তি করা হয়।

এর আগে, সকালে টাঙ্গাইলের মধুপুরে পিকআপ সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশু ও নারী সহ তিনজন নিহত হয়েছে।
শুক্রবার (৭ জানুয়ারি ) সকাল ৭টার দিকে মধুরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রুপালী ফিলিং স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। নিহত পুরুষের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলায় এবং নারীর ও শিশুর বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. তারিক কামাল জানান, মধুপুরগামী পিকআপভ্যানের সাথে জামালপুরগামী সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু ও তার মাসহ তিনজন নিহত হয়। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। দূর্ঘটনা কবলিত পরিবহনগুলো জব্দ করে থানায় আনা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme