সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে বেইলি ব্রীজে পড়ে মোটরসাইকেল চালক নিহত

  • আপডেট : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৪৫৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুরঃ টাঙ্গাইলের গোপালপুরে বেইলি ব্রীজের ফাটলে আটকে পড়ে মো. মশিউর রহমান (৪০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার ঝাওয়াইল বেইলি ব্রীজে এ ঘটনা ঘটে। গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
মশিউর বরিশালের নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামের আবু হাশেম হাওলাদারের ছেলে। তিনি অনির্বাণ ফার্মাসিটিক্যাল ইউনানী কোম্পানির টাঙ্গাইলের মধুপুর-গোপালপুর এরিয়ায় বিক্রয় প্রতিনিধি ছিলেন এবং মধুপুর পৌর শহরের কলেজ পাড়ায় একটি বাসায় ভাড়া থাকতেন ।

জানা যায়, বেইলি ব্রীজের ফাটলে তার মোটরসাইকেলের চাকা আটকে ছিটকে ব্রীজের নিচে পড়ে আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসকরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এরপর হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যায় তিনি মারা যায়। পরে রাতেই তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। এদিকে, মশিউর রহমানের ভাই কালাম হওলাদার জানান, বিকেলে দুর্ঘটনার পর সন্ধ্যায় মারা যায়। আজ সকালে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme