সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৭ কিলোমিটার যানজট

  • আপডেট : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: বৃষ্টির কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে রসুলপুর পর্যন্ত ১৭ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত।

যানজটের কারণে নারী ও শিশুরা বিপাকে রয়েছেন। অন্যদিকে কাঁচামাল বোঝাই ট্রাকগুলো নির্দেষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারলে গাড়িতে পচে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন মালিকরা।

পাবনাগামী এসআই এন্টারপ্রাইজের চালক হেলাল মিয়া বলেন, সকাল ৭ টা থেকে দেড় ঘণ্টায় এক কিলোমিটার রাস্তা এসেছি। এখনও জোকারচর এলাকায় আছি। সেতু পার হতে কয়েক ঘণ্টা সময় লাগবে।

সিরাজগঞ্জগামী রাবেয়া বলেন, সাপ্তাহিক ছুটিতে বাড়ি যাচ্ছি। কিন্তু যানজটের কারণে আটকা পড়েছি। এতে আমার ও আমার ৫ বছরের ছেলের কষ্ট হচ্ছে। আশে পাশে কোন দোকানও নেই।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, রাতে বৃষ্টি হওয়ার পর যানবাহনের চালকরা গাড়িতে ঘুমিয়ে পড়ে। এতে ভোর রাতে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এই যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme