টাঙ্গাইলে দেশী মদসহ নারী মাদক কারবারি আটক

  • আপডেট : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭০৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া গরুর হাট এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় মদসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব সদস্য।

সোমবার দুপুরে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার করটিয়া গরুর হাটের উত্তর পাশে অভিযান পরিচালনা করে জ্যোৎস্না রানী দাস (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২২ হাজার ৫শত টাকা মূল্যের ৭৫ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। জ্যোৎস্না রানী করটিয়া এলাকার নরেশ রবি দাশের স্ত্রী। আটককৃত জ্যোৎস্না রানী জানায়, দীর্ঘদিন যাবৎ দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল সদর থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রি করে আসছিলো।

পরে আটককৃত ওই নারীর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme