সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৭০ বার দেখা হয়েছে।

ঘাটাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার লক্ষ্মীন্দর পঞ্চায়েতবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ঘাটাইলের সাগরদিঘি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আলাল জানান, উপজেলার রসুলপুর থেকে ইট নিয়ে একটি ট্রাক সাগরদিঘি যাচ্ছিল।

এ সময় বিপরীত দিক থেকে আসা সাগরদিঘি থেকে চারজন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশা মধুপুর যাওয়ার পথে ওই ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

পরে গুরুতর আহতাবস্থায় তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এবং চালকসহ দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme