সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে তিন দিন ধরে শিশু নিখোঁজ

  • আপডেট : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬২৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইলের সদর উপজেলার বানিজ্যিক এলাকা করটিয়া ইউনিয়েনের বীরপুশিয়া গ্রামের মৃত আতিকুল ইসলামের ছেলে তাওহিদ ইসলাম নামের একটি ছেলে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। তার বয়স আনুমানিক ১০ বছর। ছেলেটির গায়ের রং শ্যামলা, হালকা-পাতলা গড়ন,মাথার চুল কালো ও ছোট করে কাটা, চোখের রঙ কালো ও, উচ্চতা আনুুমানিক ৪ ফুট লম্বা। ছেলেটি টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় কথা বলে।

সাধারণ ডায়রী(জিডি) সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ( ১৭ ফেব্রয়ারি) নিজ বাসা বীরপুশিয়া থেকে বিকালে বের হবার পর থেকে নিখোঁজ রয়েছে। সে বাড়িতে ফিরে না আসলে অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার কোন সন্ধান পায়নি। বাড়ি থেকে বের হবার সময় তার পরনে ছিল কালো প্যান্ট, কালো হুডি ও কালো রঙের কেডস । একমাত্র ছেলে নিঁখোঁজের শোকে “মা” পাগল প্রায়।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং ১১১৯ তাং ১৮.০২.২২। যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগের ঠিকানাঃ-মো. কামরুল হাসান উজ্জ্বল (মামা), গ্রাম বীরপুশিয়া, ডাকঘর করটিয়া, থানা ও জেলা টাঙ্গাইল। মোবাইল ০২৭৯৫৮৫৮১৯১,০১৮৮৬৮৫৮১৯১.

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme