সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

অবৈধভাবে নদী কেটে মাটি বিক্রি করায় দুইজনকে অর্থদণ্ডে দণ্ডিত

  • আপডেট : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৮৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,গোপালপুর ঃ টাঙ্গাইলের গোপালপুরে অবৈধভাবে নদী কেটে মাটি বিক্রি করায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

জানা যায়, উপজেলার আলমনগর ইউনিয়নের নবগ্রাম এলাকায় ঝিনাই নদী থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রয় করে আসছিল বালু ও মাটি ব্যবসায়ী উপজেলার সূতী নয়াপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. নায়েব আলী (৩৮)। আর নায়েব আলীর কাছ থেকে মাটি ক্রয় করে নিজ বাড়ির আঙ্গিনায় ফেলছিল উপজেলার নগদাশিমলা ইউনিয়নের জামতৈলা গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে বাবলু মিয়া (৪০)। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতে নামেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা। পরে বালুমহাল আইন ২০১০ এর ১৫ ধারায় পৃথক দুটি মামলায় মাটি ব্যবসায়ী নায়েব আলীকে ১ লক্ষ টাকা এবং মাটি ক্রয়কারী বাবলু মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা জানান, অবৈধভাবে নদী কেটে মাটি বিক্রির অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় দুইজনেকে অর্থদণ্ডে দণ্ডিত করে থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme